
হাজীগঞ্জে মানবাকৃতির বড় মিষ্টি আলু !
Link Copied Successfully!

বাজার থেকে মিষ্টি আলু আনছিলেন রান্না করে খেতে। আর তা খেয়ে আলুর মুখ কেটে পেলে দেয় ঘরের পাশের বালুর স্তুপে। সে থেকে মিষ্টি আলুর গাছ উঠে বড় হতে লাগলো। আর সে গাছ থেকেই শাক তুলে খেয়েছেন পরিবারটি। তারপরে মাটির নীচে জন্মালো মিষ্টি আলু। তাও আবার মানবাকৃতির ৫ কেজি ওজনের আলু। যা সত্যি বিশ্বাস করার মত নয়।
৬ এপ্রিল মঙ্গলবার হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ি গিয়ে দেখা গেল ওই মানবাকৃতির মিষ্টি আলু। ঠিক দেখতে মানুষের মত। এ আলু দেখতে এলাকার মানুষ সেখানে ছুটে যাচ্ছে সে বাড়িতে। হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়ির শামছুজ্জামান শামছু মুন্সীর ঘরের পাশের বালুর স্তুপে এ আলু জন্মায়।
তিনি জানান, গত কয়েক মাস আগে হাজীগঞ্জ বাজার থেকে কিছু মিষ্টি আলু কিনে আনেন। আলু গুলো পরম পানিতে সিদ্ধ করে অথবা আগুনে পুড়িয়ে খেতে খুব- ই সু- স্বাদু। আলু খেয়ে তার চামড়া ও মুখের অংশ কেটে ঘরের পাশের বালুরস্তুপে রেখে দেই। পরে ধীরে ধীরে ওই স্তপ থেকে আলু গাছ উঠতে শুরু করে।
এভাবে অনেক গুলো গাছ হলে সে থেকে শাক তুলে রান্না করা হতো। ক দিন যেতেই মাটির নীচে কিছু লাল মিষ্টি আলু দেখে মাটি খুড়ে এ আলুর সন্ধান পাই। এখানে প্রায পাঁচ হাত জায়গা খুড়ে ২০ কেজি আলু পাই। তার মধ্যে মানুষের আকৃতি এ ৫ কেজি আলু পাই। তবে এ আলু খেতে অনেক সুস্বাদু।


























