বাজারে গিজগিজ করছে মানুষ, দোকানের অর্ধেক ঝাঁপ খোলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ৫:০৬
Link Copied Successfully!

সারা দেশে লকডাউন ঘোষণা করা হলেও দোকানে অর্ধেক ঝাঁপ খোলা রেখে দিব্যি চলছে ব্যবসা। বাজারে গিজগিজ করছে মানুষ। চলছে যানবাহনও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কোনোখানে। এই পরিস্থিতি নীলফামারীর সৈয়দপুর শহরে। আজ সোমবার লকডাউনের প্রথম দিন দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি দোকানকে জরিমানা করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ।

সরেজমিনে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ জহরুল হক সড়ক, শহীদ শামসুল হক সড়ক, শের-এ-বাংলা সড়ক, শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কে ব্যাপক যানবাহন চলাচল চোখে পড়ে। যেন পরিস্থিতি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। বঙ্গবন্ধু সড়কে গেলে দেখা যায়, অধিকাংশ দোকানের অর্ধেক শাটার খোলা। বাইরে বসে আছেন ব্যবসায়ীরা। এর মধ্যে চলছে বেচাকেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘ব্যবসা না করলে আমরা খাব কী? হঠাৎ করে লকডাউন দেওয়া হলো, অথচ আমরা কী করে চলব, সে নির্দেশনা সরকার দেয়নি।’

বিজ্ঞাপন

মাঝেমধ্যে ইউএনও সৈয়দপুর থানা-পুলিশকে সঙ্গে নিয়ে ওই সড়কগুলোতে টহল দিচ্ছেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঝটপট ঝাঁপ বন্ধ করে পালিয়ে যাচ্ছেন দোকানিরা। এ পরিস্থিতিতে শহরের ৫টি দোকানকে জরিমানা করা হয়। ইউএনও নিজেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

সূত্র:প্রথম আলোকে

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব