মামুনুল হককে অবরুদ্ধ, সোনারগাঁও থানার ওসি বদলি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ১২:৩৯
Link Copied Successfully!

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
রোববার রাতে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এটিকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন রফিকুল ইসলাম।

৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। মামুনুল হকের দাবি তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে অবকাশ যাপনে গিয়েছিলেন।  এ ঘটনায় তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।  হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জে বিক্ষোভ করে।  রয়্যাল রিসোর্টসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

 

 

এ ঘটনায় রোববার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।  সেই সঙ্গে থানা পুলিশকে দোষারূপ করছে হেফাজত।

এ ঘটনার রোববার পর রাতে ওসিকে বদলি করা হয়।

এ ঘটনায় যে মামলা করা হয়েছে তার বাদী ঢাকা-১০ আসনের হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী।  সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে প্রধান ও অজ্ঞাতনামা কতিপয় লোকজনকে আসামি করে এ অভিযোগটি দায়ের করেন।
এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁ ও এর আশপাশের এলাকা। এ নিয়ে রোববার দিনভর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ সময় কয়েকটি এলাকায় অবস্থান নেয় ও বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সোনারগাঁ থানায় অবস্থান নেন।

সূত্র:যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা