
কচুয়ায় ক্যান্ডেললাইট ফাউন্ডেশন বিডির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় সামাজিক সংগঠন ক্যান্ডেল লাইট ফাউন্ডেশন বিডির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে ক্যান্ডেল লাইট ফাউন্ডেশন বিডির উদ্যোগে এতিম শিশুদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ক্যান্ডেল লাইট ফাউন্ডেশন সংগঠনের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নিঝুম ইসলাম। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় ক্যান্ডেল লাইট ফাউন্ডেশন সংগঠনের চাঁদপুর জেলা শাখা সাধারন সম্পাদক হাবিব প্রধান,সাঈদুল বেপারী,সালাউদ্দিন প্রধান,ফয়সাল মোল্লা,জিলানী বেপারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: সাইফুল ইসলাম।


H/N



























