
হাজীগঞ্জে ধাক্কার পর রক্তাক্ত অবস্থায় শ্বাসরোধ করে শ্বাশুড়ির মৃত্যু নিশ্চিত করে পুত্রবধূ


হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও সূত্রধর বাড়ীতে মনোরমা সূত্রধর (৬৫) কে হত্যার দায়ে মামলা হয়েছে।
মামলার বাদী নিহত মনোরমা সূত্রধরের মেয়ে পুতুল রাণী দাস। মামলায় মনোরমা সূত্রধরকে হত্যা করার দায়ে একমাত্র ছেলের বউ শিউলী রাণী দাসকে বিবাদী করা হয়।



পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূকে থানায় নিয়ে আসে। শুক্রবার এ বিষয়ে হাজীগঞ্জ থানা হত্যা মামলা দায়ের করা হয়। তারপর পুত্রবধূকে গ্রেফতার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সেলিম পপুলার বিডিনিউজকে বলেন, শনিবার পুত্রবধূকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা।
জানা গেছে, সূত্রধর বাড়ীর মৃত স্বামী হরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী মনোরমা সূত্রধর। তাদের একমাত্র ছেলে গোরাঙ্গ ওরফে বেচার স্ত্রীর হাতে জখম হয় মনোরমা সূত্রধর।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুত্রবধূ ও শ্বাশুড়ির মধ্যে অন্যত্র বাড়ী করা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্রধরে ঘটনার দিন পড়ন্ত বিকালে শ্বাশুড়িকে ধাক্কা দেয়। পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে গৃহবধূ।
সরোজমিনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


























