
আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০৮
Link Copied Successfully!


দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৩ হাজার ৯০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিলেন গত বছরের ২ জুলাই।
এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ।


সূত্র:প্রথম আলো
h/n



























