৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২১ | ৫:৪৫
Link Copied Successfully!

সিলেটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইসলাম উদ্দিন (২৭) নামের একজনকে আজ শনিবার আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে বিমানবন্দর থানার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে আটক ইসলাম উদ্দিন সিলেটের বিমানবন্দর বাইশটিলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা তিন বছর বয়সে মারা যান। এরপর শিশুটির মা অন্যত্র চলে যান। এরপর থেকে শিশুটি ফুফুর বাড়িতে আশ্রয় পায়। গত শুক্রবার রাতে শিশুটির ফুফু এবং তাঁর মেয়ে শিশুটিকে বাড়িতে একা রেখে স্থানীয় এক দোকানে চাল আনতে যান।

বিজ্ঞাপন

এ সময় ইসলাম উদ্দিন বাড়িতে শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করে পালিয়ে সড়কে বেরিয়ে আসে। এ সময় স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির প্রথম আলোকে জানান, শনিবার সকাল ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ইসলাম উদ্দিনকে আটক করে। শিশুটি বর্তমানে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিবারের কেউ না থাকায় স্থানীয় এক ইউপি সদস্য বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

সূত্র:প্রথম আলো

বিজ্ঞাপন

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা