জজ হিসেবে প্রথম চাঁদপুরে যোগ দিলেন এসএম জিয়াউর রহমান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২, ২০২০ | ৩:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের ১৮তম জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দিয়েছেন এসএম জিয়াউর রহমান। তিনি জেলা জজ হিসেবে চাঁদপুরেই প্রথম দায়িত্ব পেলেন।

সোমবার এসেই তিনি জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও এডিএম আদালতের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয় আলাপ-আলোচনা করেছেন।


এ দায়িত্ব পাওয়ার আগে তিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) পদে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ৬ জুন সরকারি চাকুরিতে যোগদান করেন ফরিদপুরের সহকারী জজ হিসেবে।

গত ৮ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-২-এর প্রজ্ঞাপনে ও রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ( প্রশাসন-১ ) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে চাঁদপুরে এ দায়িত্ব দেয়া হয়। তিনি ওই সময় প্রশিক্ষণের জন্যে অস্ট্রেলিয়াতে ছিলেন। তিনি চাঁদপুরের জেলা ও দায়রা জজ হিসেবে সোমবার যোগ দিয়েছেন। তার আগে ১৭তম জেলা ও দায়রা জজ হিসেবে মোঃ জুলফিকার আলী খাঁন কর্মরত ছিলেন। তিনি বর্তমানে জামালপুরে জেলা ও দায়রা জজ হিসেবে রয়েছেন।

বিজ্ঞাপন

চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায় যে, নবাগত জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। চাঁদপুরে আসার আগে তিনি লক্ষ্মীপুর জেলায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জে যুগ্ম ও জেলা জজ, মাগুড়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও ঢাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা