
হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
Link Copied Successfully!


স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র জনাব আ স ম মাহবুবুল উল আলম লিপন ও পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরুর নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ছবি সংবলিত মুক্তিযুদ্ধের টেরাকোটা ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।


ওইসময় সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছুসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























