মতলবে হাঁস চুরির অপবাদে প্রাণ দিল ৪র্থ শ্রেণীর ছাত্র

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ১১:৪৪
Link Copied Successfully!

একটি হাঁস চুরিকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদরাসা ছাত্র মোঃ শাহিন (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২৪ মার্চ বুধবার ওই কিশোরের লাশ নিজ বসত ঘর থেকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।

খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ’সহ সঙ্গীয় ফোর্স ঘটনান্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

মোঃ শাহিন উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়,২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় একটি হাঁস চুরিকে কেন্দ্র করে একই গ্রামের মোহাম্মদ মিয়াজ উদ্দিনের ছেলে মোঃ বাবু ও তার সাথে থাকা লোকজন মিলে মোঃ শাহিনকে চরম অপমান ও অপদস্ত করে এবং শাহিনের বাড়িতে সালিশি বিচার দিয়ে যায়। এ ঘটনায় মোঃ শাহিনের পরিবার আবার পূনরায় তাকে দোষারোপ করে।

এতে অভিমানে অপমান সইতে না পেরে মঙ্গলবার রাতে শাহিন নিজ ঘরের তার রুমের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকতে গেলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে রুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান তার পরিবার।

বিজ্ঞাপন

পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা