ছেলের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন ‘মা’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১১:৫১
Link Copied Successfully!

মুক্তিযোদ্ধা খান শাহাদাত হোসেন ও নুরুন্নাহার রুনু দম্পতি সন্তানের চোখে-মুখে নিজের ভবিষ্যত দেখতেন। শাহাদাত হোসেন মারা যাওয়ার পর সন্তানকে একা লালনপালন করে নুরুন্নাহার। আর সেই সন্তানের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

বুধবার (৬ মে) দিবাগত রাত ১টায় রাজধানীর গ্রিনরোড এলাকার গেজেটেড ডর্মেটরির দ্বিতীয় তলার বাসা থেকে মাকে মারপিট করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বখে যাওয়া ছেলে খান মিল্লাত।

এসব ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করায় বেপরোয়া ছেলে আরও ক্ষেপে যান। এক সপ্তাহ যাবত প্রায় প্রত্যেক রাতেই নিজের মাকে মারপিট করছেন তিনি। ৩ মে রাতে লাঠি দিয়ে পিটান গর্ভধারিনী মাকে।

বিজ্ঞাপন

বুধবারের ঘটনা সম্পর্কে নুরুন্নাহার রুনু জানান, তিনি শুয়ে পড়েছিলেন। রাত ১১ টায় একজন বন্ধুসহ বাসায় ফেরেন তার ছেলে খান মিল্লাত। ফিরেই মাকে বলেন, পিস্তল নিয়ে একজনকে তুলে আনতে গিয়েছিলেন। সেই লোকের সঙ্গে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে গুলি করতে গেলে পিস্তল থেকে গুলি বের হয়নি।

পরে সেই লোক তার পিস্তল কেড়ে নিয়েছে। এখন পিস্তলের মালিককে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মায়ের মুখে চর-থাপ্পড় মারেন খান মিল্লাত। এরপর মাথা ও শরীরেও মারধর করেন। বিছানা থেকে ওঠার চেষ্টা করলে বিছানায় ঠেস দিয়ে ধরে রাখেন।

এভাবে প্রায় দেড় ঘণ্টা তাকে আটকে রেখে নির্যাতন করা হয় রুনুকে। রাত সাড়ে ১২টার দিকে ছুরি আনতে বলেন তার বন্ধুকে। এ সময় পাশের রুমে গেলে রুনু দৌড়ে নিচে নেমে আসেন। ছেলেও পিছু নিলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা অসহায় মাকে রক্ষা করেন। রাতেই ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ ডেকেছিলেন প্রতিবেশীরা। পুলিশ এলে পালিয়ে যায় খান মিল্লাত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা