‘আমি কোথাও বলিনি যে টেস্ট খেলতে চাই না’

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ৫:২৬
Link Copied Successfully!

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের আগে ছুটি নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
যে নিউজিল্যান্ডের মাঠে অতীতে জয়ের কোনো ভালো স্মৃতি নেই এমন একটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে সাকিবের ছুটি চাওয়া নিয়ে অনেক নাটক হয়েছে।

শুধু তাই নয়, এপ্রিলে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সময়ে টেস্ট সিরিজে অংশ না নিয়ে আইপিএল খেলার জন্য ছুটি নিয়েছেন সাকিব।

দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে সাকিবের আইপিএল খেলার অনুমতি চাওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, টেস্ট খেলার ইচ্ছা নেই বলেই হয়তো মাঝে মধ্যে টেস্টের সময় সে বিশ্রাম নেয়।

বিজ্ঞাপন

এর আগে ২০১৭ সালে সেপ্টেম্বরে টেস্ট থেকে বিশ্রাম নিতে ছয় মাসের ছুটি চেয়েছিলেন সাকিব। বিসিবি অবশ্য তিন মাসের ছুটি মঞ্জুর করেছিল। সেজন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা হয়নি সাকিবের।

আসন্ন শ্রীলঙ্কা সফরে ছুটি চাওয়া প্রসঙ্গে শনিবার লাইভে সাকিব বলেছেন, অনেকেই বলছেন আমি টেস্ট খেলতে চাই না। যারা এ কথা বলছেন তারা আমার চিঠিটা পড়েননি। বিসিবিকে দেয়া চিঠিতে আমি কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি- আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এটুকুই বলেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা