ট্রেন-ট্রলির সংঘর্ষ : নিহত-১, দুই শ্রমিকের হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ৯:২৮
Link Copied Successfully!

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে হাত-পা বিচ্ছিন্ন দুই শ্রমিকের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার নাম হামিদুল ইসলাম (২৭)। তিনি ওই ট্রলির হেলপার ছিলেন। হামিদুল উপজেলার ধুবনী গ্রামের মাবু মিয়া ছেলে।

শনিবার (২০ মার্চ) রাত ৭টায় নিহতের মামা আলাউদ্দিন বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামিদুল ইসলামের মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার দিঘির হাট রেলক্রসিং এলাকায় হামিদুলসহ দুইজন আহত হয়।’

বিজ্ঞাপন

আহত অপরজন আতিকুল ইসলাম (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা দিঘিরহাট রেলক্রসিং পার হয়ে বালু ভর্তি একটি ট্রলি করতোয়া এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এতে দুই শ্রমিকের হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সিংঙ্গীমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘এই দিঘির হাট রেলক্রসিং কোনো গেট না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় রংপুর হাসপাতালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা