
করোনায় মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী
Link Copied Successfully!


বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


তিনি জানান, আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
গত ১০ মার্চ জ্বর-সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১৩ মার্চ (শনিবার) তাকে আইসিইউতে নেয়া হয়।




























