প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড, যুবক গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২১ | ১১:৪৫
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিানর ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করার অভিযোগে রাজু হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার রাজু হোসেন নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাঁর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, গ্রেফতার যুবক রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ডিজিটাল বিন্যাসের মাধ্যমে আপলোড করেন। বিষয়টি ভাইরাল হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ওই যুবকের লোকেশন শনাক্ত করে। পরে শহরের জগন্নাথপুর বাঙ্গারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র পাওয়া যায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৯/৩১(১)৩৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা