করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কল্যাণমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৬:০৩
Link Copied Successfully!

তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনার নতুন স্ট্রেইন (ধরন) নিয়ে গবেষণা করছেন এবং এ পর্যন্ত ১০ জনকে পেয়েছেন। তারা ইউরোপ থেকে আগত।’

বুধবার রাজধানীর বিসিপিএস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘আমরা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। তাদের আলাদা রাখা হয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে, হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ থেকে আগত প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, পর্যটন কেন্দ্রে ভিড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে স্বাস্থ্যবিধি ছাড়া। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ লোক চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণে গেছেন। তারা স্বাস্থ্যবিধি না মেনেই এসব করেছেন৷ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। গত এক মাসে এক কোটি মানুষ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

‘করোনা নিয়ন্ত্রণে রাখতে উৎপত্তিতে নজর দিতে হবে। টিকা নিলেই করোনামুক্ত হয়ে যাবেন না। খুব বেড়ে গেলে নিয়ন্ত্রণ নেয়া যাবে না। এতো বেড (হাসপাতালে) আমাদের নেই। কোনো দেশেরই নেই,’ বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আগের ২৪ ঘণ্টায় ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৬৫ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জনে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার অধিদফতর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যু এবং এক হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২৪ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৭৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭.৬৮ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৫১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৬৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সূত্র : নয়া দিগান্ত

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব