হাজীগঞ্জ পৌরসভায় ১০ দিনব্যাপী থাকছে বর্নাঢ্য আয়োজন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৪:৩৯
Link Copied Successfully!

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন মজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী নিয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পৌরসভার আঙ্গিনায় গিয়ে শেষ হয়।
পৌর মেয়র আসম মাহবুব-উল আলমের নেতৃত্বে এই র্যালীতে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের   সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান শামছু, আহসান উল্ল্যাহ মৃধা সহ রাজনৈতিক ও পৌর কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালী শেষে পৌরসভা মিলনায়তনে কেককেটে ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ওইসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন কাউন্সিলরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুকে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
https://youtu.be/KQOLG9JeyPo
কেক কাটা শেষে পৌরসভার আয়োজনে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়। সেখানে মোনাজাতে অংশ নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলরসহ আওয়ামী রাজনীতির নেতৃবৃন্দ।
তারপর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পৌরসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে টানা ১০ দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ ই মার্চ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
 উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পৌরসভার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন, পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আলোকসজ্জা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা এবং ওয়ার্ড ভিত্তিক খেলধুলার আয়োজন করা হয়।
আগামী ২৬ শে মার্চ বিকাল তিনটায় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান করবে পৌর কর্তৃপক্ষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা