লোহার জানালা মাথায় পড়ে শিশুর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩১, ২০২০ | ১১:২৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে সাবান ফ্যাক্টরীর দক্ষিণ পাশে খান বাড়ীতে ভবনের দ্বিতীয় তলা থেকে লোহার জানালা মাথায় পড়ে নীচে দাঁড়িয়ে থাকা মোস্তাকিম (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। শিশু মোস্তাকিম ওই বাড়ীর মো. রেজাউল হক খান (তুহিন) এর ছেলে।

তুহিন খান জানান, তারা বাসার নীচ তলায় থাকেন। ঘটনার সময় তার ছেলে ভবনের উত্তর পাশে বাহির অংশের আলাদা সিঁড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দ্বিতীয় তলার উত্তর পাশের একটি লোহার জানাল ছুটে এসে শিশুর মাথায় পড়ে। বিকট শব্দের আওয়াজ শুনে শিশুটিকে গুরতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। সব সময় বাসার ওই জানালা খোলা হয় না। কোন কারণে আজকে খুলতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তা বুঝতে পরিনি।

বিজ্ঞাপন

আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফখরুল ইসলাম মাসুম জানান, শিশুর নামাজের জানাজা বাদ মাগরিব রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা