যুবককে পিটিয়ে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৩:৩৩
Link Copied Successfully!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছকাটা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আহছান উল্যাহ আনিস (৪২)। তিনি পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদারবাড়ির মৃত আবদুল হালিমের ছেলে।
খবর পেয়ে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একই পরিবারের চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলো— তবারক আলী চৌকিদারবাড়ির দেলোয়ার হোসেন (৬৫), নাসিমা আক্তার (২৪), শারমিন আক্তার (২৫) ও রনি আক্তার (২২)।

বিজ্ঞাপন

চাপারশিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম ও কবিরহাট থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

ইউপি সদস্য আবুল কাশেম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আনিস সকাল ১০টার দিকে বাড়ির ভেতরের পুকুরপাড়ের পাশে নিজের দখলীয় একটি গাছ কাটতে যান। এ সময় তার দূরসম্পর্কের জেঠাতো ভাই, ভাতিজা, ভাতিজিরা গাছ কাটতে বাধা দেয়। একপর্যায়ে গাছকাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় রুবেল, তার বাবা দেলোয়ার হোসেন, রুবেলের স্ত্রী ও বোন আনিসকে গাছের গোড়া থেকে টেনেহিঁচড়ে নামিয়ে পুকুর পাড়ে বেধড়ক পিটিয়ে জখম করে।
পরে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। রুবেল নামে অভিযুক্ত এক যুবক পালিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব