পর্যটকের হামলায় ১৪ জন নৌকার মাঝি আহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ২:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের মিনি কক্সবাজারখ্যাত মেঘনা মোহনার বালুচরে গতকাল শুক্রবার বিকেলে একদল পর্যটকের হামলায় ১৪ জন নৌকার মাঝি ও দোকানি আহত হয়েছেন। এ সময় সেখানকার দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

কয়েকজন মাঝি বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রায় দেড় হাজার যুবক এমভি ফারহান-৯ লঞ্চে করে গতকাল দুপুরে চাঁদপুরের মিনি কক্সবাজারে আসেন। কিন্তু বিকেলের দিকে পর্যটকবেশী একদল উচ্ছৃঙ্খল যুবক হঠাৎ সেখানকার কয়েকটি টং দোকানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। এতে বাধা দিতে গেলে ১৪ জন নৌকার মাঝি ও টং দোকানি আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন চাঁদপুর শহরের ফরিদুল ইসলাম নামের এক পর্যটক। তিনি বলেন, বিকেলে হঠাৎ লাঠি নিয়ে মিনি কক্সবাজারের নৌকার মাঝি ও দোকানদারদের ওপর হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর শুরু করা হয়। কিন্তু এ সময় সেখানে পুলিশি কোনো ব্যবস্থা না থাকায় আগত অন্য পর্যটক ও দোকানদারেরা দিগ্‌বিদিক ছোটাছুটি করে জঙ্গলে আশ্রয় নেন। এতে শত শত পর্যটক নিরাপত্তাহীনতায় পড়েন। পরে দ্রুত ফারহান-৯ লঞ্চটি চাঁদপুর ত্যাগ করে।

বিজ্ঞাপন

নৌকা মাঝিমাল্লা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঢাকার সদরঘাট এলাকার কাউন্সিলরের ভাই মিতুর লোকজন এই চরে পিকনিক করতে আসেন। আমাদের দাবি ছিল—লঞ্চ থেকে নৌকার মাধ্যমে ১০ টাকার বিনিময়ে যাত্রী নামানো হয়। কিন্তু তাঁরা সেটি না করে আমাদের ওপর হামলা চালান এবং মারধর করেন। আমরা নৌকার মাঝিরা গরিব হওয়ায় কোনো মামলা–মোকদ্দমা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে বিষয়টি সমাধান করে ফেলি।’

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এ ঘটনার বিষয়টি জানতে পেরে নৌকার মাঝিদের ডেকে আনি। কিন্তু তাঁরা আমাদের জানান, এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচ তাঁরা দিয়ে গেছেন। এ কারণে কোনো অভিযোগ করেননি কেউ।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব