প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গ্রেফতার ১

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ১:০৯
Link Copied Successfully!

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুকে কটূক্তি এবং বিদ্বেষমূলক অপপ্রচার চালানোর অভিযোগে গাজীপুরে একজনের নামে মামলা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম বাবুল হোসেন।
তার নামে শুক্রবার জয়দেবপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, মনির হোসাইন সুমন নামের এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগে বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার বাবুল গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অনেকদিন ধরে বিদ্বেষ ও কটূক্তিমূলক পোস্ট করে আসছিলেন বাবুল।
সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে দেশের সুনাম নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন মনির হোসেন সুমন নামে এক ব্যক্তি।

বাদী এ বিষয়ে বলেন, বাবুল হোসেন বাংলাদেশের একজন নাগরিক হয়ে দেশের সরকার, সরকারপ্রধানকে নিয়ে কটূক্তি করে যাচ্ছেন।
এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি দেশের স্বার্থে মামলাটি করেছি। মামলা করায় আমাকে আসামিরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিতে শুরু করেছে। তাই আমি চরম নিরাপত্তা শঙ্কায় রয়েছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা