মতলব দক্ষিণে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের সময়সূচী

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ১:৩৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যে সকল ভোটার তালিকায় অন্তভূক্ত হয়েছেন (যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০২ সাল পর্যন্ত) সে সকল ভোটারগণের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচীঃ

১। নায়েরগাঁও উত্তর- বিতরণের তারিখঃ ১৪ মার্চ ২০২১ রোজ রবিবার, কেন্দ্রঃ নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

২। নায়েরগাঁও দক্ষিণ- বিতরণের তারিখঃ ১৫ মার্চ ২০২১ রোজ সোমবার, কেন্দ্রঃ আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ।

বিজ্ঞাপন

৩। খাঁদেরগাঁও- বিতরণের তারিখঃ ১৬ মার্চ ২০২১ রোজ মঙ্গলবার, কেন্দ্রঃ খাঁদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

৪। নারায়নপুর- ওয়ার্ড নং (০১-০৫), বিতরণের তারিখঃ ২১ মার্চ ২০২১ রোজ রবিবার।
ওয়ার্ড নং- (০৬-০৯) বিতরণের তারিখঃ ২২ মার্চ ২০২১ রোজ সোমবার, কেন্দ্রঃ ১৪৯ নং দক্ষিণ পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫। উপাদী উত্তর- বিতরণের তারিখঃ ২৩ মার্চ ২০২১ রোজ মঙ্গলবার, কেন্দ্রঃ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

৬। উপাদী দক্ষিণ- বিতরণের তারিখঃ ২৪ মার্চ ২০২১ রোজ বুধবার, কেন্দ্রঃ উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

৭। মতলব পৌরসভা- ওয়ার্ড নং (০১-০৫),

বিতরণের তারিখঃ ২৫ মার্চ ২০২১ রোজ বৃহস্পতিবার।
ওয়ার্ড নং (০৬-০৯) বিতরণের তারিখঃ ২৮ মার্চ ২০২১ রোজ রবিবার।
কেন্দ্রঃ মতলব সরকারি ডিগ্রি কলেজ বিজ্ঞান ভবন।

উল্লেখ্য যে, প্রতি কেন্দ্রে (১দিন) সময়কাল স্মার্ট জাতীয় পরিচয়পত্র সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা হবে।
ভোটার নিবন্ধন স্লিপ/প্রাপ্ত রশিদ দাখিল করে কার্ড গ্রহণ করতে হবে। একজনের কার্ড অন্য কেউ গ্রহণ করতে পারবে না। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনকালে অবশ্যই সকলকে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক ব্যবহার করতে হবে।

উপরোক্ত বিষয়াদি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঁঞা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা