বার্গারে কামড় দিওয়ার পরে দেখলেন আস্ত ব্লেড

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ৩:১৩
Link Copied Successfully!
বরিশাল নগরীর বিবির পুকুরপাড়ে ফুটপাতের দোকান থেকে ভেজিটেবল বার্গার খাচ্ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম। হঠাৎ মুখের মধ্যে শক্ত কিছুর অবস্থান টের পেয়ে ভেবেছিলেন ভেজিটেবল বার্গারে ভুলক্রমে চিকেন বা বিফ দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীর সেই ভুল ভাঙতে সময় লাগেনি। মুখ থেকে বার্গারের কিছু অংশ বের করে দেখেন আস্ত ব্লেড!

তাদের দাবি, সঠিক মনিটরিং না থাকায় অনিয়ম ও অপরিচ্ছন্নতার মাধ্যমে তৈরি হচ্ছে এখানকার ফুটপাতের খাবার। অস্বাস্থ্যকর পরিবেশে প্রকাশ্যে দীর্ঘদিন সেই খাবার বিক্রি করা হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের সঠিক মনিটরিং না থাকায় ঝুঁকি নিয়েই খাবার খেতে হচ্ছে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমি একটি প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি করি। কার্যালয়ের সন্ধ্যাকালীন নাস্তায় দেওয়া হয় ভেজিটেবল বার্গার, যা বিবির পুকুরপাড়ের মনিরের দোকান থেকে আনা হয়। সেই বার্গার খেতে গিয়ে মুখের মধ্যে শক্ত কিছুর অবস্থান টের পেয়ে বের করে দেখি ব্লেড।
ব্লেডটি দাঁতের কামড়ে টের পেয়েছিলাম বলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি।

বার্গার বিক্রেতা মনির বলেন, কোনো বিক্রেতাই ক্রেতাকে খারাপ মানের খাবার খাওয়াতে চায় না। আমার দোকানের বার্গারে ব্লেড পাওয়া গেছে তা সত্যি, যা অসচেতনতাবশত হয়েছে। মনে হয় ময়দার মধ্যে পূর্বে থেকেই ব্লেড ছিল। এ জন্য আমি ক্ষমা চেয়েছি।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, বিবির পুকুরপাড়ের খাবার বিক্রেতাদের সতর্ক করতে প্রায়ই কার্যক্রম চালিয়ে থাকি। ভোক্তাদের অভিযোগ ছাড়াও অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত মনিটরিং চলছে।

সিটি করপোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ইদানীং ফুটপাতে খাবার দোকানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দোকানদারদের মধ্যে শিক্ষিত-অশিক্ষিত রয়েছে। করোনার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এখনও শুরু হয়নি। ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠলে অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব