গৃহবধূর সাথে দিনের পর দিন ইউপি সদস্যে এই কি করলো !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ২:১৪
Link Copied Successfully!

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিনকে আসামি করে রামগড় থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূর পিতা।

ধর্ষিতার পিতা জানান, মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় দিনের পর দিন তার মেয়েকে ধর্ষণ করে গেছেন পাতাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। মহিউদ্দিনের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তার মেয়ে গত বৃহস্পতিবার (৪ মার্চ) নানির বাড়িতে চলে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে ইউপি সদস্য মহিউদ্দিন ও ভুক্তভোগীর স্বামীসহ শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার জন্য থানা পুলিশের সহযোগিতা নিলে ইউপি সদস্য মহিউদ্দিন ও মেয়ের স্বামীসহ শ্বশুরবাড়ির স্বজনরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে তিনি জানান।

তবে অভিযুক্ত ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, প্রতিপক্ষ গ্রুপ আমাকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা ষড়যন্ত্র করছে। আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত না।

রামগড় থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা ইস্যু করা হয়েছে। মামলা নম্বর ০১, তারিখ : ০৯-০৩-২০২১। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব