পাঁচ হাজার গান করার পরিকল্পনা আছে কণ্ঠশিল্পী সালমার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ১:২৮
Link Copied Successfully!
গান গাইতে গিয়ে বিভিন্ন অনুরোধ ও আবদার শুনতে হয় কণ্ঠশিল্পী সালমাকে। বর্তমানে ইউটিউবের কারণে এই আবদার আরও বেড়েছে। প্রায়ই তাঁকে গানের প্রযোজকেরা নতুন ইউটিউব চ্যানেলের জন্য গান করতে বলেন। এমন আবদার রাখতে হচ্ছে এ গায়িকাকে। সম্প্রতি তিনি ৭০টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। এগুলো বেশির ভাগই নতুন চ্যানেলে মুক্তি পাবে। তবে এসব গানের প্রচারণা নিয়ে তিনি হতাশ। তা সত্ত্বেও তিনি নিয়মিত গান করে যেতে চান। ক্যারিয়ারে তাঁর টার্গেট পাঁচ হাজার গান করা।

আগের তুলনায় এখনকার গানের প্রচারমাধ্যম ব্যতিক্রম। বেশির ভাগ গান শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ। তবে বেশির ভাগ ইউটিউবের গান দর্শকপ্রিয়তা পাচ্ছে না। সালমা মনে করেন, এখানে যেগুলো আলাদা করে টাকা খরচ করে প্রচার চালানো হয়, সেগুলোই শুধু দর্শকের কাছে পৌঁছাচ্ছে। তিনি জানান, যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি, সেসব গানের ভিউ বেশি। বাকি গানগুলোর কথা দর্শক জানছেনই না। এভাবে অনেক ভালো গান দর্শক শোনার সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, ‘দিন দিন ইউটিউব চ্যানেলের ওপর আমরা নির্ভর হয়ে যাচ্ছি। গান মুক্তির মাধ্যম হচ্ছে ইউটিউব। এখানে প্রতিষ্ঠিত চ্যানেলগুলো ভিউয়ার পাচ্ছে। সেগুলোর সঙ্গে আমাকে সবচেয়ে বেশি প্রতিযোগিতা করতে হচ্ছে। কারণ, আগের তুলনায় আমি ৮০ ভাগ গানই নতুন চ্যানেলের জন্য গাইছি। এখন এ রকম ঘটনা আমার সঙ্গে সবচেয়ে বেশি হচ্ছে।’ অনেক নতুন ইউটিউব চ্যানেল চালুই হচ্ছে সালমার গান দিয়ে। সেসব চ্যানেলের মালিকেরা এক গানে ৫ বা ১০ হাজার সাবস্ক্রাইবার পেলেই খুশি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা