দর্শকদের মুগ্ধ করে এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন :সোনাক্ষী সিনহা

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ৩:৩৩
Link Copied Successfully!

বিভিন্ন সিনেমায় বিভিন্ন রূপে দর্শকদের মুগ্ধ করে এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন সোনাক্ষী সিনহা। এতে সোনাক্ষীকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তার প্রথম ওয়েব সিরিজটি।

গতকাল বিশ্ব নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় সিরিজটির প্রথম পোস্টার রিলিজ হয়েছে। যেখানে সোনাক্ষীকে দেখা গিয়েছে পুলিশের পোশাকে দাঁড়িয়ে থাকতে। তবে সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। জানা যায়, ওয়েব সিরিজটির পরিচালক রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রীতেশ সিদওয়ানি, ফারহান আখতার, জয়া আখতার এবং রিমা কাগতি।

ফিল্ম সমালোচক তরন আদর্শ এবং সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির প্রথম পোস্টারের ছবি পোস্ট করেছেন। ওয়েব সিরিজটির পোস্টার প্রকাশ করে অ্যামাজন প্রাইম ক্যাপশনে লেখে, ‘নারীরা পারে না এমন কোনো কাজ নেই। আমরা প্রত্যেকে এই কথাই বিশ্বাস করি। নারীদিবসের প্রাক্কালে সেরকমই একটি পদক্ষেপ এটি।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা