সাপের গায়ে তিনটি ‘স্মাইলি’!

Default User
অনলাইন ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ১২:৪৯
Link Copied Successfully!

বিভিন্ন প্রজাতির সাপের গায়ের রঙ বিভিন্ন ধরনের হয়। বিশেষ করে পাইথন বিভিন্ন রঙ ও ডিজাইনের হয়ে থাকে। এবার এমন এক বল পাইথন দেখা গেছে, যার গায়ে তিনটি স্মাইলি সদৃশ নকশা রয়েছে।

জানা গেছে, সাপটি ল্যাভেন্ডার আলবিনো পাইবাল্ড বল পাইথন। অন্তত ২০ বছর ধরে সাপ নিয়ে কাজ করা জাস্টিন কবিলকা বলেছেন, উজ্জ্বল সোনালি হলুদ এবং সাদা রঙের সংমিশ্রণের পাইথন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। তার কাছে যে সাপ রয়েছে, তার গায়ের নকশা এমনভাবে হয়েছে যে, তা দেখতে অনেকটা স্মাইলির মতো। সেটাও আবার তিন-তিনটা!

তিনি এও বলেছেন, এই ধরনের নকশা স্বাভাবিকভাবেই হয়েছে। সাপটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই নকশা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, দুই দশক ধরে সাপ নিয়ে কাজ করলেও কোনো সাপের গায়ে তিনটা স্মাইলি কখনোই দেখেননি। সাপটি তার মন যেমন ভালো করে দিয়েছে, আরো বহু মানুষ ওই সাপের ছবি দেখে মুগ্ধ হয়েছেন।

জানা গেছে, সাপটি ছয় হাজার ডলারে বিক্রি হয়েছে।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা