
ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে মানসিক প্রতিবন্ধী যুবক নিহত
Link Copied Successfully!


চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
সোমবার সকালে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (২৮) উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীরা জানান, সোহেল রানা মানসিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর ধরে তিনি মোক্তারপুর গ্রামের মামা মিন্টু মিয়ার বাড়িতেই ছিলেন।
সোমবার সকাল ৮টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন সোহেল রানা। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৪৮১) আসতে দেখে নিচে ঝাঁপ দেন সোহেল। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




























