নবনির্বাচিত মেয়রকে লক্ষ্য করে গুলিবর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ১:১৭
Link Copied Successfully!

নবনির্বাচিত হ্যাটট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় ব্যবসায়ীদের ডাকে আধাবেলা হরতাল চলছে।

সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ আধাবেলা হরতাল চলবে।

এদিকে হরতালের কারণে কাঁচাবাজার, মাছবাজার, ওষুধ ও খাবারের দোকানও বন্ধ রয়েছে। এখন পর্যন্ত পৌর বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড থেকে কোনো যানবাহন আন্তঃসড়কে চলাচল করেনি। হরতালের কারণে পুরো শহর রয়েছে ফাঁকা।

বিজ্ঞাপন

এ ছাড়া সকাল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীদের তথ্যে জানা যায়, গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত হ্যাট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে রোববার গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে এ হরতাল চলছে।

তবে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, আমি বা আমার কোনো লোকজন হরতালের সঙ্গে সম্পৃক্ত নয়। আমাকে পৌরবাসী বিপুল ভোটে টানা তিনবার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। আমার ওপর হামলার ঘটনায় ব্যবসায়ীরা স্বপ্রণোদিতভাবে তারা দোকানপাট বন্ধ রেখেছেন, যানবাহনও চালাচ্ছেন না।

কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, নবনির্বাচিত হ্যাট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আজকের আধাবেলার হরতাল ডাকা হয়। হরতাল ২টা পর্যন্ত চলবে।
ধান-পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-উর রশিদ যুগান্তরকে জানান, ব্যবসায় মন্দা চলছে, তাই আজকে তারা দোকানপাট বন্ধ রেখেছেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বিগত নির্বাচনে পরাজিত করতে না পারায় আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। নির্বাচনের আগেও আমাকে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে বঙ্গবন্ধু চত্বরে পুষ্পমাল্য অর্পণ শেষে কার্যালয়ে ফিরে আসি। কার্যালয় থেকে বাসায় আসার মুর্হূতে ভবনের গেটে পাকা রাস্তায় আসতেই হত্যার উদ্দেশ্যে রোববার দুপুর ১টার দিকে গুলিবর্ষণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ছেলে তানজির আহমেদ রাজিবের নির্দেশে এ গুলি চালানো হয়।

আমি শুনেছি, রাজিব বলছে, ‘এই মেয়র চলে যাচ্ছে গুলি কর, গুলি কর’। এই কথা বলার পরে প্রথমে সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদ গুলি চালায়, এর পর গুলি করে শোয়েব মুনশী। আমাকে বাঁচাতে এসে পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলু (৩৫) ও যুবলীগকর্মী আল আমিন (৩১) আহত হন।

অপরদিকে সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে জাতীয় সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলন করেন। মেয়রের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সত্য নয় উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে অংশ নিতে গৌরীপুর আসার পথে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌর মেয়রের নেতৃত্বে এমপির গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

এমপি আরও জানান, নির্বাচনের পরেই পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম তাকে হুমকি দেন। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিনি জিডি করেছিলেন। বর্তমানে তিনি ও তার ছেলে তানজির আহমেদ রাজিব জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি জীবনের নিরাপত্তা দাবি করেন।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনার আগে পরে কেউ গোলাগুলির শব্দ শোনেনি। আমরাও গুলিবর্ষণের কোনো খবর পাইনি। দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ময়মনসিংহ প্রেসক্লাব এমপির সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছে গৌরীপুর পৌর আওয়ামী লীগ। দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা