দুই আফ্রিদি হচ্ছেন আত্মীয়

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ৭, ২০২১ | ৬:০৮
Link Copied Successfully!

বাঁহাতি এই পেসারের আবির্ভাবের আগে পাকিস্তান দলে ‘আফ্রিদি’ নাম নিয়ে সফলতা পেয়েছেন মাত্র একজন। তাই সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন শাহ আফ্রিদির কোনো আত্মীয়তার বন্ধন আছে কি না, শাহিন শাহের অভিষেকের সময় এই ব্যাপার নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ দেখা গিয়েছিল। পরে দেখা গেল, দুজনের মিল আছে গোত্রনামে। ব্যস, এতটুকুই। আত্মীয়তার বন্ধন নেই। এই ‘ব্যবধান’ এবার ঘুচিয়ে দিচ্ছেন দুই আফ্রিদি। শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তান দলের এই বাঁহাতি পেসার। দুই আফ্রিদি বাঁধা পড়তে যাচ্ছেন আত্মীয়তার বন্ধনে।

পাকিস্তানি মিডিয়ায় এই খবর সবার আগে ছড়িয়েছেন সাংবাদিক ইহতিশাম উল হক। টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘দুই পরিবারের অনুমতি নিয়ে একটা বিষয় পরিষ্কার করতে যাচ্ছি আমি, শহীদ আফ্রিদির মেয়ে ও শাহিন শাহ আফ্রিদির বাগদানের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটা সত্যি। বিয়ের প্রস্তাব এর মধ্যেই গৃহীত হয়েছে। জানা গেছে, আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান আগামী দুই বছরের মধ্যে আয়োজন করা হবে। আফ্রিদির মেয়ের শিক্ষাজীবন শেষের পর।’

ইহতিশাম কেন আগ বাড়িয়ে এই খবর সবাইকে দিলেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন এই সাংবাদিক, ‘অনুগ্রহ করে দুই পরিবারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান। এই টুইট করার পেছনে কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায়। তাঁরা নিজেরা কখন আনুষ্ঠানিক ঘোষণা দেন, সেটার অপেক্ষা করুন দয়া করে। এই মাহেন্দ্রক্ষণে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি সবাইকে।

বিজ্ঞাপন

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আকসা আফ্রিদি সবার বড়। বয়স ২০ বছর, শাহিন শাহ আফ্রিদির সমান। মামাতো বোন নাদিয়া আফ্রিদিকে বিয়ে করেছিলেন শহীদ আফ্রিদি। বাকি তিন মেয়ে আসমারা, আনশা, আজওয়া। মেয়েদের নিয়ে বেশ গর্বিত আফ্রিদি। নিজের আত্মজীবনীতেই মেয়েদের নিয়ে গর্ব করেছিলেন অনেক, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কি, একেকজনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওদের সবাই আশীর্বাদের মতো।’ অবশ্য বই প্রকাশ হওয়ার পর আবারও আরেক কন্যাসন্তানের বাবা হয়েছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।

আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আকসা আফ্রিদির জন্য প্রস্তাব গিয়েছিল শাহিন শাহ আফ্রিদির পরিবার থেকেই। শাহিন শাহের বাবা আয়াজ খান প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, সফল হয়েই ফিরেছেন।

খবর ছড়ানোর পর টুইটার ব্যবহারকারীরা অভিনন্দনে ভাসিয়ে দিচ্ছেন দুই আফ্রিদিকে। একজন আবার পিএসএলে শাহিন শাহের বলে শহীদ আফ্রিদির বোল্ড হওয়ার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখন বুঝছেন তো, কেন শাহিন শাহ এই উইকেট পাওয়ার পর কোনো উদ্‌যাপন করেননি?

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা