পিএসএলে করোনা সংক্রমণ

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ৭, ২০২১ | ৪:৪২
Link Copied Successfully!

টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার এবং সংশ্লিষ্টসহ মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাই পিএসএলে দায়িত্বরত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল বিভাগের প্রধান ডা: সোহেল সালিম পদত্যাগ করেছেন।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, মেডিকেল বিভাগের অসাবধানতার কারণেই পিএসএলের ক্রিকেটার এবং কর্মীরা করোনায় আক্রান্ত হন। তাই নিজের দায় স্বীকার করে পিসিবির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সোহেল। তার পদত্যাগের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি, ‘আমরা ডা: সোহেলের পদত্যাগপত্র বিবেচনা করছি। ডা: সোহেল এক মাস সময় পাবেন এবং পিএসএল স্থগিতের কারণ বের করতে তদন্ত করা হবে। সেই তদন্তে তিনি সহায়তা করবেন।’

টুর্নামেন্টের সাথে জড়িত থাকা সর্বমোট ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ছয়জন ক্রিকেটার। আক্রান্ত হওয়াদের সুস্থতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে পিসিবি। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে এক আলোচনায় পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বোর্ড। এবার আসরে এখন পর্যন্ত মাত্র ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখনো প্লে-অফ ও ফাইনালসহ আরও ২০টি ম্যাচ বাকি।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট শুরুর আগে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ উঠেছিল পেশোয়ার জালমির বিপক্ষে। ফ্র্যাঞ্চাইজির মালিকের সাথে দেখা করে জৈব সুরক্ষা বলয় নিয়ম ভেঙ্গেছিলেন দলটির কোচ ও ক্রিকেটার ড্যারেন স্যামি এবং অধিনায়ক ওয়াহাব রিয়াজ। এছাড়া একাধিক ক্রিকেটারের বিপক্ষে নিয়ম ভাঙ্গা ও করোনা পরীক্ষা না করার অভিযোগও পাওয়া যায়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিবে পিসিবি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা