হাজীগঞ্জে প্রেমিকের পুরুষাঙ্গ, প্রেমিকার গলা কেটে আত্মহত্যার চেষ্টা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৭, ২০২১ | ১২:১১
Link Copied Successfully!
হাজীগঞ্জ

হাজীগঞ্জে প্রেমিকের পুরুষাঙ্গ এবং প্রেমিকার গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।

৬ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রেমিক যুগল নিজেদের কাছে না পাওয়ার বেদনায় এমন ঘটনা ঘটায়।

জানা গেছে, উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের মনিরুল ইসলামের ছেলে রমজান (২৪) এবং তার ভাই আব্দুল হান্নানের মেয়ে বিলকিস আক্তার পিংকি‘র (১৮) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের টান-পোড়ন চলছে। রমজান এবং পিংকি সম্পর্কে চাচাতো জেঠাতো ভাইবোন। তাদের এ প্রেমের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। পিংকিকে বিয়ে করতে রমজান প্রস্তাব পাঠালে তা দুই পরিবার নাখোশ করে দেয়।

বিজ্ঞাপন

প্রেমিক-যুগল নিজেদের কাছে না পাওয়ার বেদনায় শনিবার সন্ধ্যায় রমজান তার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে নিজের পুরুষাঙ্গ, গলার ডান পাশে এবং বাম হাতের তালুর উল্টো পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একই সময়ে প্রেমিকা বিলকিস আক্তার পিংকি নিজের বাড়ির ঘাটলায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এদের দুইজনের বাড়ির দূরুত্ব প্রায় দেড় কিলোমিটার।

এদের দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রমজানের পুরুষাঙ্গ ৯০ শতাংশ কাটা পড়েছে এবং গলার ডানপাশে ও হাতে মারাত্মক জখম হয়েছে। পিংকির গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে। এদের দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব