রেলওয়ে ট্রলির ও মালবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২১ | ৪:০৭
Link Copied Successfully!

মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকা, ৫ মার্চ বেলা দেড়টা
মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকা, ৫ মার্চ বেলা দেড়টাপ্রথম আলো
কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় আজ শুক্রবার বেলা দেড়টার দিকে এক মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে।

মালবাহী ট্রেনটিতে মোট ২২টি বগি আছে। প্রতিটি বগি গমভর্তি ছিল। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর তিনি ট্রেনটি নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। ২০০ গজ যাওয়ার পর মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে তিনি দেখতে পান রেললাইনের ওপরে রেলের একটি ট্রলি দাঁড়ানো অবস্থায় আছে। কিন্তু ট্রেন থেকে ট্রলিটি মাত্র ৫০ গজ দূরে থাকার সময় তিনি তা দেখতে পেয়ে ব্রেক করেও ট্রেন থামাতে পারেননি।
মিলপাড়ার বাসিন্দা সুদীপ বাগচী বলেন, ‘আমি রেললাইনের পাশেই দাঁড়িয়ে ছিলাম। সংঘর্ষের সময় ট্রলিটি ট্রেনর নিচ দিয়ে পাঁচটি বগি পর্যন্ত চলে যায়। এরপর একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। পরে পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।’

কুষ্টিয়ার স্টেশন মাস্টার এম এ জামান বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। তবে লাইন ২৪ ঘণ্টার আগে স্বাভাবিক করার সম্ভব হবে না। তিনি দাবি করেন, ট্রলির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে ট্রেনের কোনো দায় নেই। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব