গৃহকর্মীর হাতে খুন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৪, ২০২১ | ১:৩৮
Link Copied Successfully!

সোমবার রাত ১০টার দিকে বেতন বাড়ানো নিয়ে নিহত সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় গৃহকর্মী জমির উদ্দীনের। আর এতে ক্ষুব্ধ হয়ে রাতভর হত্যার পরিকল্পনা আঁটতে থাকে সে।

ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় কোরাবারি (পেরেক তুলতে তৈরি স্থানীয় যন্ত্র) দিয়ে সজোরে আঘাত করে হত্যা করা হয় আব্দুল হক মিয়াকে। এরপর ঘটনা থেকে নিজেকে আড়াল করতে ডাকাতির ঘটনা সাজাতে বাড়ির মালামাল তছনছ করে ছুরি দিয়ে নিজের পায়ে নিজে আঘাত করে।

পরে নিহত সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়ার ব্যবহৃত একটি ও নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পেছনের পুকুরে ফেলে দিয়ে ঘরে ফিরে এসে কাপড় দিয়ে নিজেই নিজের পা ও চোখ বেঁধে খাটের নিচে একপাশে শুয়ে থাকে গৃহকর্মী জমির।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিতু ও থানার ওসি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের তিনটি তদন্ত দল এ রহস্য উদ্ঘাটন করে।
বুধবার সাতকানিয়া থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা। এর আগে জমিরের দেখানো মতে মঙ্গলবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পুকুরের পানি সেচে হত্যার আলামত উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা