ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৪, ২০২১ | ১১:২৪
Link Copied Successfully!

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। এক দিনের সফরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঢাকায় আসেন।

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এস জয়শঙ্কর দিল্লি থেকে ঢাকায় আসেন। ঢাকায় বিএএফ বঙ্গবন্ধু ঘাঁটিতে এস জয়শঙ্করকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মূলত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এলেন এস জয়শঙ্কর। দুদিনের সফরে ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

বিজ্ঞাপন

ঢাকা সফরের শুরুতে এস জয়শঙ্কর আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর।

বিকেলে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে এস জয়শঙ্কর মতবিনিময় করবেন।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকের পর জয়শঙ্কর ঢাকা সফর করছেন। এ সফরে তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনার সুযোগ পাবেন।

জয়শঙ্করের সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ, যাত্রীবাহী ট্রেন চালুসহ কানেকটিভিটি (সংযুক্তি) বাড়ানোর বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও আলোচনায় আসবে। এসবের পাশাপাশি ঋণ চুক্তির প্রকল্প, রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে নরেন্দ্র মোদির ২৬ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে বক্তব্য দেবেন। পরদিন ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর দুপুরে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন নরেন্দ্র মোদি।

আজ রাতে এস জয়শঙ্করের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি এস জয়শঙ্করের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা সফর করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা