স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৪:৫২
Link Copied Successfully!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরো কমানো হবে, যদি আরো ভ্যাকসিন আনা সম্ভব হয়।

আজ বুধবার (৩ মার্চ) টিকাদান কর্মসূচির ১ মাস পার হওয়ায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রায় এক মাস ভ্যাকসিন আমরা দিয়েছি, ভ্যাকসিনের কার্যক্রম এক মাস হয়ে গেছে। আর সেটা সফলতার সঙ্গে দেওয়া হয়েছে। এ সফলতার জন্য প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তার নিবিড় তত্ত্বাবধানে আমরা কাজ করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মাঠপর্যায়ে যারা আছেন সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিনের এ প্রোগামে দেশবাসী সন্তুষ্ট। অনেক সুমান পেয়েছি আর আমরা এ সুনামটি ধরে রাখতে চাই। ৩৩ লাখের বেশি যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গাতে কোনো অঘটন ঘটেনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দ্বিতীয় ডোজ হাতে রেখে পরিকল্পনা করছে সরকার। ভ্যাকসিন খাতে সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা। কোভ্যাক্স অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন দেবে বাংলাদেশকে বলেও জানান তিনি।

সূত্র:কালের কন্ঠ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব