স্বাস্থ্য বীমাকে ব্যাপকভাবে চালু করা প্রয়োজন: প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১, ২০২১ | ৫:৫৭
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুঃসময়ে গ্রাহকরা যেন বীমা থেকে সুবিধা পায়, এ বিষয়ে সবাইকে আরও সচেতন করতে হবে। গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিয়ে সবাইকে কাজ করতে হবে। তবে স্বাস্থ্য বীমাকে ব্যাপকভাবে চালু করা প্রয়োজন।

সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতীয় বীমা দিবস-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দেশজুড়ে আজ দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস।

প্রধানমন্ত্রী বলেন, আলফা ইনস্যুরেন্সে বসে বঙ্গবন্ধু ৬ দফা রচনা করেছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু ৪৯টি বীমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেন। বঙ্গবন্ধুকে হারানোর মাধ্যমে বাংলাদের মানুষ হারিয়েছে তাদের আশা আকাঙ্খা। ‘মুজিববর্ষের অঙ্গিকার বীমা হোক সবার’ এই প্রতিপাদ্য এবার যথার্থ হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বীমা সেবা দেওয়ার জন্য বীমা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। কার কতটুকু ক্ষতি হয়েছে তা আধুনিক সময়ে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই জানতে পারবো।

করোনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে আমি বন্দি জীবনে আছি। আমার জন্য অন্যের জীবন ঝুঁকিতে ফেলতে পারিনা। কোথাও যেন লোকসমাগম না হয় সেজন্য কোথাও বের হই না। সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। বাংলাদেশ একদিন সোনার দেশ হিসেবে গড়ে উঠেবে।

বাংলাদেশের মোট দেশজ আয়ের মাত্র দশমিক ৫৫ শতাংশ বীমা খাতের প্রিমিয়াম আয়। যেখানে ভারত ৪ শতাংশ, শ্রীলঙ্কায় ১ দশমিক ২ শতাংশ, ফিলিপিন্সে ২ দশমিক ২৫ শতাংশ।

বিজ্ঞাপন

সূত্র:ভোরের কাগজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব