এটা সম্পূর্ণ ভিন্ন এক আইসোলেশন:তাসকিন

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৪:৪৫
Link Copied Successfully!

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। তার আগে ঘরোয়া দুটি টুর্নামেন্ট খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু করোনাকালে মাঠে গড়ানো ওই সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে রুমে পুরোপুরি বন্দি (আইসোলেশনে) থাকতে হয়নি ক্রিকেটারদের। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে থাকতে হয়েছে।

তিনটি করে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়া বাংলাদেশ দলকে তিনদিন থাকতে হয়েছে পূর্ণ আইসোলেশনে। সতীর্থদের কারো সঙ্গে দেখাও করতে পারেননি তামিম-তাসকিন, সৌম্য-মিরাজরা। যেটাকে ‘জেল খানার’ সঙ্গে তুলনা করেছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। আর তাসকিনের মতে, এর আগে এমন আইসোলেশনের অভিজ্ঞতা হয়নি তাদের।

তিনদিন পরে প্রথম আলো-বাতাসের সংস্পর্শে আসতেই ‘মাথা ঘোরা’ শুরু হয়েছিল বলে জানিয়েছেন মিরাজ। রোববার মিরাজ বলেন, ‘প্রথম তিনদিন আমরা রুমেই আবদ্ধ ছিলাম। এরপর আধ-ঘণ্টার জন্য নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে বাইরে আসার সুযোগ পাই। প্রথম যখন বাইরে এলাম, আমার মাথা ঘোরা শুরু হয়ে যায়। ১০-১৫ মিনিট পরে অবশ্য ঠিকও হয়ে গিয়েছিল।’

বিজ্ঞাপন

মিরাজ জানান, বাইরে থেকে রুমে আসার পরে নিজেকে বেশ সতেজ লেগেছে তার কাছে। এর আগে বন্দি মনে হয়েছে। পাশাপাশি রুমে থেকেও সতীর্থদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে হয়েছে। এটা যেমন কঠিন ছিল তেমনি বিরক্তিকরও ছিল। তবে চারদিন যেহেতু কেটে গেছে বাকি তিনদিনও কেটে যাবে বলে উল্লেখ করেন মিরাজ।

তাসকিন বলেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন এক আইসোলেশন। এর আগে আমরা এভাবে আইসোলেশনে সময় কাটাইনি। তিনদিন পরে বাইরে গিয়ে হোটেল বন্দি থেকে একটু হাঁটাহাঁটি আমাদের খুবই সতেজ করেছে। ঘরবন্দি সময়টা আমরা পরিবারের সঙ্গে কথা বলে কাটাচ্ছি। সিনেমা দেখছি। এভাবে সময় কাটানোর পথ বের করে নিয়েছি।’

নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশকে মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মধ্যে তিনদিন ছিল পূর্ণ আইসোলেশন। সাতদিন পরে বাংলাদেশ পাঁচজনের দল হয়ে অনুশীলন করতে পারবেন, জিমে যেতে পারবেন। এরপর শুরু হবে দলীয় অনুশীলন। আগামী ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব