ফায়ার সার্ভিস স্টেশন পেয়ে আনন্দিত মতলব উপজেলাবাসী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১ | ৪:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সৃষ্টি থেকে দীর্ঘ ২০ বছর পর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন পেয়ে আনন্দিত উপজেলাবাসী। উপজেলার ছৈয়ালকান্দি গ্রামে প্রধান সড়ক সংলগ্ন দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সরকারের টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে মানসম্মত কাজ করা হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান।

ছেঙ্গারচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ২০ বছর পরে মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হওয়ায় আমরা অত্যান্ত আনন্দিত। গত ২০ বছরে বহু এমপি মন্ত্রী আসছে গেছে। কিন্তু বর্তমান এমপি নুরুল আমিন রুহুল জনগণের চাহিদা বুজতে পেরে একটা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেন, এজন্য মতলব উত্তরবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

নুর হোসেন ও নাজির ভান্ডারী বলেন, বিগত দিনে আমাদের উপজেলায় আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনটি নির্মাণ হলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আঃ মান্নান বেপারী এবং মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধান বলেন, সরকারের যে ভিশন টেকসই উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজটি খুবই মানসম্মত ভাবে করা হচ্ছে। আশা করি আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ফায়ার সার্ভিসের হাতে বুজিয়ে দিতে পারবো।

উল্লেখ্য, ২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চাঁদপুর গণপূর্ত বিভাগ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব