
হাজীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Link Copied Successfully!


হাজীগঞ্জে ৩হাজার ৫০পিস ইয়াবাসহ দু’ই মাদক ব্যবসায়ী কে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিলের নেতৃত্বে এসআই মোঃ সুমন মিয়া, এসআই মো: জয়নাল আবেদীন-২ এবং এসআই রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে দু’ই মাদক ব্যবসায়িকে ৩হাজার ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।


আটককৃতরা হলেন, মোঃ বাদশা ( রাজু) (২৬), মো: রাসেল হোসেন (২২)।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে পপুলার বিডিনিউজকে বলেন, আসামীদের মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার প্রেক্ষিতে চাঁদপুর আদালতে সোর্পদ করা হয়।


























