শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক সাত কলেজের বিষয়ে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২১ | ৩:৪১
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্টরা।

শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হওয়া শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান এবং অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ কলেজগুলোর অধ্যক্ষরা যুক্ত রয়েছেন।

এর আগে বুধবার সকাল থেকেই অধিভুক্ত কলেজগুলোর চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিল দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। তারা বলেছেন, আশ্বাস নয়, তারা সিদ্ধান্ত জানার পর আবরোধ তুলে নিবেন। যদি জরুরি সভায় ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলছেন, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ এবং ফাইনাল শিক্ষাবর্ষের একটি পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলো যাতে নেওয়া হয়। এছাড়াও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চারটা পরীক্ষা রয়েছে তা যেন এখনই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: ভোরের কাগজ
একজন শিক্ষার্থী বলেন, ‘করোনার শুরু থেকে আবাসিক হল বন্ধ রয়েছে। মেস ভাড়া করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছি। কিন্তু হঠাৎ পরীক্ষা স্থগিত হলে তিন মাস পর্যন্ত আমাদের মেস ভাড়া করে থাকতে হবে। আমরা বিশ্বাস করি প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাত কলেজের চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন আগামী ১৭ সে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে দেওয়া হবে। এই সময় পর্যন্ত পরীক্ষা বন্ধ করতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সমভাবে প্রযোজ্য হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

এরপর সাত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে চলমান পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সূত্র : ভোরের কাগজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা