ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২১ | ১:৫৩
Link Copied Successfully!

মহান একুশে ফেব্রুয়ারী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফরিদগঞ্জ উপজেলার সর্বত্রে যথা যোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী রাত ১২:১ মিনিটে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি পক্ষে এমপির প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, সেক্টর কর্মান্ডাস ফোরাম, পৌরসভা, পৌর আ’লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজ, উপজেলা স্কাউট, ফরিদগঞ্জ প্রেসক্লাব, সংগীত একাডেমী, ইত্যাদি ষ্পোর্টস ক্লাব, বর্ণমালা কিন্ডার গার্টেন, বাজার ব্যবসায়ী কমিটি, ওষুধ ব্যবসায়ী সমিতি, মোবাইল সার্ভিসিং সমিতি ও আব্দুল আউয়াল সুইটসসহ বিভিন্ন শিক্ষা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

এদিকে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ শহীদবেদীতে ফুল দিতে আসলে, শহীদ মিনার গেইটে কে বা কারা পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে ফুলের ঢালা ভেঙ্গে ফেলে।
এই নিয়ে কিছু সময় শহীদ মিনার চত্ত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে, উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে তারা পুনরায় ফুলের ঢালা তৈরি করে রাত প্রায় ১:১০ মিনিটে শহীদ বেদীতে ফুল দেয়।

বিজ্ঞাপন

শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী ভোর ৬:০০ টায় সরকারী বেসরকারীসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনসহ বেলা ১১ টায় উপজেলা প্রশাসন উপজেলা অডিটোরিয়ামে আলোচনার সভা ও শিশু কিশোরদের বর্ণমালা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনে আয়োজনসহ নানা কর্মসূচীর আয়োজন করা হরেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা