করোনা আতঙ্কের আবহেও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মে ২৯, ২০২০ | ১২:৩৭
Link Copied Successfully!

করোনা আতঙ্কের আবহেও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League)। ধরা হচ্ছে, আগামী ১৯ বা ২৬ জুন থেকেই হয়তো ফিরবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ। তবে প্রত্যাবর্তনের আগেও করোনা আতঙ্ক থেকেই যাচ্ছে।

ঘটনাটা কী? বর্তমানে প্রতি সপ্তাহেই ইপিএলের প্রতিটা ক্লাবের ফুটবলার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হচ্ছে। এবং সেই তৃতীয় রাউন্ডের করোনা পরীক্ষার পরই ধরা পড়েছে তিনটে ক্লাবের আরও চারজনের করোনা পজিটিভ। তবে করোনা আক্রান্তদের পরিচিতি গোপন রেখেছে এফএ। এক সরকারি বিবৃতি দিয়ে এফএ জানায়, ‘গত সোমবার ও মঙ্গলবার ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য মিলিয়ে মোট এক হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে তিনটে ক্লাবের চারজন করোনায় আক্রান্ত। যে সমস্ত ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য করোনায় আক্রান্ত তাদের এ বার সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

শুধু প্রিমিয়ার ডিভিশনই নয়। ইংল‌্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ফুলহ্যাম (Fulham) ও ব্ল্যাকবার্ন রোভার্স (Blackburn Rovers) মিলিয়ে মোট তিন জন ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। বুন্দেশলিগার মতোই দর্শকশূন্য মাঠেই খেলা হবে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচ। ফলে টিভির সামনে বসে থাকা দর্শকদের জন্য অনেক অভিনব চমক রাখার চেষ্টা করছে এফএ। যার মধ্যে প্রথম হল ম্যাচ চলাকালীন সমর্থকদের শব্দব্রহ্মর রেকর্ডিং চালানো হবে। যাতে ফাঁকা মাঠে খেলা দেখতে বোরিং না লাগে ভক্তদের। আবার একই সঙ্গে দর্শকশূন্য গ্যালারির সামনে নামা ফুটবলাররাও যাতে একটু উদ্বুদ্ধ হন তাই প্রতিটা ম্যাচ শুরুর আগে নির্দিষ্ট ক্লাবের বাছাই কয়েকজন ফুটবলাররা নিজেরাই বিশেষ ভিডিও তৈরি করবেন। যেখানে দলের প্রস্তুতি ও বিপক্ষ নিয়ে কিছু মতামত রাখবেন তাঁরা। এ ছাড়াও ড্রেসিংরুমেও লাগানো হবে সিসিটিভি। ফলে বিরতিতে প্রিয় দলের ‘হাফটাইম টিম-টক’ দেখারও সুযোগ থাকছে ভক্তদের। এ ছাড়াও আবার ম্যাচের বিরতিতে মাঠের ধারে ফুটবলার বা কোচের সাক্ষাৎকারও নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

তবে প্রত্যাবর্তনের আগেও কয়েকটা বাধা দেখা দিচ্ছে। এক নম্বর, ১৬ জুলাইয়ের পর প্রতিটা ম্যাচ আয়োজন করতে হলে ব্রডকাস্টারকে অন্তত ৩৬ মিলিয়ন ইউরো দিতে হবে। ফলে জুনের শেষে মরশুম শুরু করে ১৬ জুল‌াইয়ের আগে শেষ করতে হলে কার্যত প্রতিদিনই খেলতে হবে ক্লাবগুলোকে। দুই, নিরপেক্ষ মাঠে খেলার ব্যাপারে এখনও সম্মতি দেয়নি অনেক ক্লাব। তিন, দূরত্ব বিধি মেনে কি ফুটবল খেলা কতটা সম্ভব হবে? অতএব- প্রশ্ন আছে। থাকবেও। কিন্তু প্রশ্নের কাঁটাকে উপক্ষো করেই আপাতত ইপিএলের জন্য প্রত্যাবর্তনের রেড কার্পেট পাততে চাইছেন বিলেতের ফুটবলপ্রেমীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা