দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে ছুটি নিলেন সাকিব

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১ | ১১:৩৫
Link Copied Successfully!

আইপিএলের ১৪তম আসর শুরু হতে যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ে। সেই আসরে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে ৩ কোটি ২০ রুপি দিয়ে তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এপ্রিলেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ক্রিকবাজের খবর অনুযায়ী, আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন না সাকিব।

ক্রিকেট পরিচালনা প্রধান, আকরাম খান জানিয়েছেন, ‘সাকিব এই মুহূর্তে টি–টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে আগেই মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। বিসিবির সবুজসংকেত পাওয়ার পর পরশু রাতে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানকে ছুটি চেয়ে ই–মেইলও পাঠান তিনি। এরপর কাল আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি নিশ্চিত করে কাল রাতে আকরাম খান প্রথম আলোকে বলেন, ‘সাকিব এই মুহূর্তে টি–টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’ পরশু রাতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

দিন–তারিখ এখনো চূড়ান্ত না হলেও আইপিএল শুরু হওয়ার কথা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। চলবে প্রায় মে মাসজুড়েই। কিন্তু এপ্রিল–মে, এই দুই মাসেই বাংলাদেশ দল দুটি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এপ্রিলে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে দুই টেস্টের সিরিজ খেলতে। এরপর মে মাসে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়। সিরিজ দুটির সূচি এখনো চূড়ান্ত না হলেও এপ্রিল–মে মাসে যে সিরিজগুলো হবে, তা চূড়ান্ত। সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজে খেলবেন বলে জানিয়েছেন বিসিবিকে।

শ্রীলঙ্কা সিরিজের আগে এ মাসেই নিউজিল্যান্ডে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ হবে ১ এপ্রিল। মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সাকিব আগেই ছুটি নিয়ে রেখেছেন এ সফর থেকেও।

বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার ব্যাপারে বিসিবি একটা সময়সীমা বেঁধে দিয়েছে। যাতে বলা হয়েছে, আইপিএলে খেলার জন্য নির্বাচিত বাংলাদেশের ক্রিকেটাররা ১৯ মের পর আর টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না। এমনকি এর আগেও যদি আইপিলের সময়ের মধ্যে বাংলাদেশের কোনো সিরিজ হয়, তাহলেও খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতীয় দলের খেলার সময় খেলোয়াড়েরা অন্য কোথাও খেলতে পারবেন না, এমন কথা খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তিতেও আছে। তাহলে টেস্টের সময় আইপিএলের জন্য কেন সাকিবকে ছাড়বে বিসিবি? নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তার কথা, ‘সাকিবকে জোর করে টেস্টে খেলালেও তার কাছ থেকে সর্বোচ্চ সার্ভিসটা পাওয়া যাবে না বলেই মনে করে বোর্ড। তবে আমরা এটাও বুঝি, এতে একটা বাজে উদাহরণ সৃষ্টি হবে।’

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। ওয়ানডে সিরিজে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। কিন্তু চট্টগ্রামের প্রথম টেস্টে কুঁচকির চোটে ছিটকে পড়ায় খেলতে পারেননি দ্বিতীয় টেস্টেও।

সূত্র:- যায়যায়দিন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব