সালমান খানের মন কেড়েছে কোটি টাকার কালো ঘোড়া

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২১ | ৪:২৮
Link Copied Successfully!

বলিউড সুপারস্টার সালমান খান সবার হৃদয়ে রাজত্ব করেন। কিন্তু এ মুহূর্তে মন কেড়েছে এক কালো রঙের ঘোড়া। নাম তার পরমবীর। এ ঘোড়ার ‘প্রেমে’ পড়েছেন সালমান। আর যেকোনো মূল্যে কালো ঘোড়াটি তাঁর চায়-ই চায়। আর সে জন্য কোটি রুপি খরচ করতেও প্রস্তুত এই বলিউড সুপারস্টার। কিন্তু ঘোড়ার মালিক সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সালমানের কাছে ঘোড়া বিক্রি করবেন না তিনি। তা ছাড়া পরমবীরকে কিছুতেই বিক্রির ইচ্ছা নেই তাঁর।

পোষা প্রাণীর প্রতি সালমানের ভালোবাসার কথা কারও অজানা নয়। অবসরে প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটান তিনি। মুম্বাইয়ের কাছে পানভেলে নিজের ফার্ম হাউসে বেশ কিছু ঘোড়া আছে সালমানের। লকডাউনে সেই ঘোড়াগুলোর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। এমনকি জ্যকুলিন ফার্নান্দেজেরও খুব প্রিয় ঘোড়াগুলো। তাদের সঙ্গে জ্যাকুলিন বেশ কিছু ছবি আর ভিডিও-ও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লকডাউনে মুক্তি পাওয়া সালমানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে ঘোড়াগুলোকে। আর এ নিয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সালমান। তবে এবার এক কালো রঙের ঘোড়ার প্রেমে মজেছেন তিনি।

পাঞ্জাবের ফরিদকোট জেলায় ‘হর্স ব্রির্ডস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এ প্রতিযোগিতায় সালমান প্রথম দেখেন পরমবীরকে। এরপর সালমানের আগ্রহের কথা শুনে ঘোড়াটিকে কেনার উদ্যোগ নেয় তাঁর দল। তাই তারা পরমবীরের মালিকের সঙ্গে যোগাযোগ করে। গুজরাটের আহমেদাবাদ থেকে রঞ্জিত সিং রাঠোর দুটো ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এর একটিই পরমবীর।

বিজ্ঞাপন

২০২০ সালেও পরমবীর সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। কালো রঙের ঘোড়াটির উচ্চতা ৬৫ ইঞ্চির বেশি। গতবার রিলায়েন্স গোষ্ঠী ঘোড়াটিকে কেনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা ঘোড়াটিকে কিনতে পারেনি। পরমবীরের বাজারদর এক কোটি রুপি। সালমান এ টাকা দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রঞ্জিত সিং রাঠোর। তিনি ঘোড়াটি কোনো মূল্যে বিক্রি করবেন না, এ কথা সাফ জানিয়ে দিয়েছেন। জানা গেছে, পরমবীরের খাবারের জন্য রোজ দুই হাজার রুপি খরচ হয়।

২০১৮ সালে সালমানের সঙ্গে একবার একই রকম ঘটনা ঘটেছিল। সুরাতের কাছে ওলপড শহরের সিরাজ খান পাঠানের ছয় বছরের ঘোড়া সকাবকে কিনতে আগ্রহী ছিলেন সালমান। এক এজেন্টের মাধ্যমে ঘোড়াটি কিনতে দুই কোটি রুপির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সিরাজ অনায়াসে ফিরিয়ে দিয়েছিলেন সেই প্রস্তাব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা