করোনার টিকা নিলেন ক্রিকেটাররা

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২১ | ৩:১১
Link Copied Successfully!

বায়ে- টিকা নিচ্ছেন সৌম সরকার, মাঝে- টিকা কেন্দ্রে যাওয়ার সময়, ডানে- টিকা নিচ্ছেন তামিম ইকবাল
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে টাইগার ক্রিকেটারদের প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। এই খবরটি ক্রিকেটপ্রেমীরা আগেই জেনেছেন।

নতুন খবর হলো, আজ জাতীয় দলের ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। সবার প্রথমে টিকা নিয়েছেন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তার পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টিকা নিয়েছেন ওয়ানডে দলপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। এখন টিকা নেয়ার অপেক্ষায় আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসিম আহমেদ ও নাঈম শেখ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার ও শনিবার শুধুই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। দুই দিনে ৩৬ ক্রিকেটারকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

আজকে টিকা গ্রহণ করছেন মোট ২৮ ক্রিকেটার। বাকিরা আগামী পরশু নেবেন। তবে কোনো ক্রিকেটার ভ্যাকসিন নিতে আগ্রহী নন এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ জন লুইস, ফিজিও জুলিয়ান ক্যালেফাতে, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিকোলাস ট্রেভর লিকে টিকা নিতে হাসপাতালে আসেন।

বিজ্ঞাপন

এরপর একে একে হাসপাতালে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, অপারেশন ম্যানেজার সাব্বির খান ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাদের সঙ্গে সৌম্য সরকারকেও টিকা নেবার জন্য হাসপাতালে আসতে দেখা যায়। এরপর আসেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তামিম ইকবাল। বাকি ২২ ক্রিকেটার পর্যাক্রমে আসবেন এবং প্রাণঘাতী করোনার প্রতিরোধক টিকা নেবেন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা