ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় কাটছেই না

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২১ | ৪:৪০
Link Copied Successfully!

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যাচের ৮৩ সেকেন্ডে গোল হজমের পর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াল বটে। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রেড ডেভিলসরা।

ওয়েস্ট ব্রমউইচের মাঠে রবিবার ম্যাচটি ১-১ ড্র হয়েছে। মাবিয়া দিয়াগনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ইউনাটেডের ব্রুনো ফের্নান্দেস।

লিগে এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল রেড ডেভিলসরা। গত রাউন্ডে এভারটনের সঙ্গে ৩-৩ ড্র করেছিল ইংল্যান্ডের অন্যতম সফল দলটি।

বিজ্ঞাপন

খেলার শুরুতেই এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। কনর গ্যালাগার ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড দিয়াগনে।

অধিকাংশ সময় বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না ইউনাইটেড। ২৩তম মিনিটে মার্কাস র্যা শফোর্ডের ক্রস দূরের পোস্টে পেয়ে বাইরে দিয়ে মারেন অঁতনি মার্সিয়াল।

বিরতির আগে সমতায় ফেরে সফরকারীরা। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লুক শর ক্রসে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।

বিজ্ঞাপন

২৪ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে ওয়েস্ট ব্রমউইচ।

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা