
ঢাকা থেকে বাড়ীতে যাওয়া হলো না গৃহবধূর, কচুয়া মিলল লাশ, স্বামী আটক


চাঁদপুরের কচুয়ার বাচাঁইয়া বিল থেকে লাভলী আক্তার নামে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার বাচাঁইয়া ব্রীকস ফিল্ড সংলগ্ন দক্ষিন বিল থেকে তার লাশ উদ্ধার করা হয় । এ ঘটনায় তার স্বামী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। গৃহবধু লাভলী আক্তার একই উপজেলার সহদেবপুর গ্রামের মোকশেদ আলীর মেয়ে।
এলাকাবাসী সোমবার সকালে বাচাঁইয়া ফসলি জমিতে কাজ করতে গিয়ে লাভলী আক্তারের লাশ দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।


এদিকে লাভলী আক্তারের ভাই সাইফুল ইসলাম জানান, উপজেলার মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলের সাথে ৩বছর পূর্বে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দু’জনে ঢাকার রায়েরবাগ এলাকায় থাকতেন। রবিবার সন্ধ্যায় পারিবারিক কাজে লাভলী আক্তার বাড়িতে আসার কথা ছিল। ঢাকা থেকে রওনা দেয় রাতে নিখোঁজ হয়। পরে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।



























