দেশে এসেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১ | ৩:২৯
Link Copied Successfully!

দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুই সপ্তাহের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেশে ফেরেন তিনি। এর আগে গত ২৯ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান জেনারেল আজিজ আহমেদ।

তিনি নির্ধারিত সফরসূচি অনুযায়ী জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন আজিজ আহমেদ। এছাড়া পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন সেনাপ্রধান।

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাককনভিলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। মার্কিন সেনাপ্রধানের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের মধ্যে সমর বিশেষজ্ঞ বিনিময়, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েন এবং কাউন্টার টেরোরিজম ও সাইবার ওয়ারফেয়ার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সফরে যেসব সামরিক স্থাপনা জেনারেল আজিজ পরিদর্শন করেন তার মধ্যে রয়েছে ইউএস আর্মি সাইবার কমান্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমান্ড, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জর্জিয়ার ম্যানুভার সেন্টার অব এক্সিলেন্স ও লুইজিয়ানার জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার। সূত্র- সময় টিভি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা