
কচুয়া পৌর নির্বাচনে কাউন্সিল প্রার্থী কামরুজ্জামান টিটুর পক্ষে কর্মী সমাবেশ


আসন্ন কচুয়া পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে কড়ইয়া গ্রামের ব্রিজ মার্কার কাউন্সিল পদপ্রার্থী কামরুজ্জামান টিটুর পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি শেষ মুহূর্তে চলে প্রার্থীদের দৌড় ঝাঁপ।চতুর্থ ধাপে কচুয়া পৌর নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী উৎসবের আমেজ।ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে লিফলেট বিতরন ও ভোট,দোয়া চাওয়া, চলছে এলাকার বিভিন্ন উন্নয়নের কথা । তেমনই ৪নং ওয়ার্ড কড়ইয়া গ্রামের কাউন্সিল পদপ্রার্থী কামরুজ্জামান টিটুর ব্রিজ মার্কার পক্ষে কর্মী সমাবেশ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জমির হোসেন মিয়াজি সভাপতিত্বে মাসুদ মিয়াজির পরিচালনায় অনুষ্ঠানে নির্বাচনী বিষয়ে বক্তব্য রাখেন,কচুয়া পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ড কড়ইয়া ব্রিজ মার্কা কাউন্সিল প্রার্থী কামরুজ্জামান টিটু বলেন,আমার মার্কা ব্রিজ আপনারা সবাই ১৪ই ফেব্রুয়ারি আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমার এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যহত রাখতে,আমার জন্য সার্বিক সহযোগিতা দোয়া ও আর্শীবাদ করবেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন,হেলাল গাজী,কাশেম গাজী,ইব্রাহিম গাজী,পরাদ মোল্লা, জসিম মিয়াজি, কবির মিয়াজি, মোশারফ হোসেন মিয়াজি ,মানিক মিয়াজি,ফারুক মিয়াজ,আঃ রহিম মিয়াজি
সম্ররাট মিয়াজি,শান্ত মিয়াজি প্রমুখ।আগামী ১৪ই ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ৮টা হতে বিকেল ৫ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।





























